জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধা আয়করমুক্ত রাখা হয়েছে। তবে এসব সুবিধা করমুক্ত হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি ও শর্ত অনুসরণ করতে হবে। সরকারি কর্মচারীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত থাকবে।
- চিকিৎসা ভাতা
- নববর্ষ ভাতা
- বাড়িভাড়া ভাতা
- শ্রান্তি ও বিনোদন ভাতা
- শিক্ষা সহায়ক ভাতা
- কার্যভার ভাতা
- পাহাড়ি ভাতা
- ভ্রমণ ভাতা
- যাতায়াত ভাতা
- টিফিন ভাতা
- পোশাক ভাতা
- আপ্যায়ন ভাতা
- ধোলাই ভাতা
- বিশেষ ভাতা
- প্রেষণ ভাতা
- প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা
- জুডিশিয়াল ভাতা
- চৌকি ভাতা
- ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স
- ঝুঁকি ভাতা
- অ্যাকটিং অ্যালাউন্স
- মোটরসাইকেল ভাতা
- আর্মরার অ্যালাউন্স
- নিঃশর্ত যাতায়াত ভাতা
- টেলিকম অ্যালাউন্স
- ক্লিনার অ্যালাউন্স
- ড্রাইভার অ্যালাউন্স
- মাউন্টেড পুলিশ অ্যালাউন্স
- পিবিএক্স অ্যালাউন্স
- সশস্ত্র শাখা ভাতা
- বিউগলার অ্যালাউন্স
- নার্সিং অ্যালাউন্স
- দৈনিক বা খোরাকি ভাতা
- ট্রাফিক অ্যালাউন্স
- রেশন মানি
- সীমান্ত ভাতা
- ব্যাটম্যান ভাতা
- ইন্সট্রাকশনাল অ্যালাউন্স
- নিযুক্তি ভাতা
- আউটফিট ভাতা
- গার্ড পুলিশ ভাতা
এনবিআর জানিয়েছে, আয়কর রিটার্ন দাখিলের সময় কোন আয় করযোগ্য এবং কোন ভাতা করমুক্ত, তা সংশ্লিষ্ট অর্থবছরের নির্দেশিকা অনুযায়ী নির্ধারণ করা জরুরি। রিটার্ন জমা দেওয়ার আগে করমুক্ত ভাতার শর্ত এবং করযোগ্য আয়ের হিসাব যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪০:২০ ৯ বার পঠিত #আয়কর #এনবিআর #ভাতা #রাজস্ব বোর্ড #সরকারি চাকরি