প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬



চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে শুক্রবার দিবাগত রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মতিন উল্লাহর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে বাড়িতে ছিলেন। মুখোশ ও হাফপ্যান্ট পরা ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে।

প্রয়োজনে আমাকে বেঁধে রাখেন, তবু আমাকে অপমান করবেন না।

ডাকাতদের হাতে অশালীন গালিগালাজ ও মারধরের শিকার হওয়ার পর সাবেক এই পুলিশ কর্মকর্তা তাদের উদ্দেশ্যে এ কথা বলেন। ডাকাতেরা তাঁকে হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা আলমারি ও আসবাব ভেঙে ৪০ হাজার টাকা, ৫ ভরি সোনার গয়না, ৩টি মোবাইল, সিসিটিভি ক্যামেরার মনিটর ও একটি ইউপিএস লুট করে নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার প্রায় ১০ মিনিট পর তিনি কক্ষ থেকে বের হয়ে প্রতিবেশীর সহায়তায় পুলিশকে খবর দেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০:২৪:৪১   ৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
গবেষণার ফলাফল সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত
সেগুনবাগিচায় গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

Law News24.com News Archive

আর্কাইভ