ন্যাশনাল ব্যাংকের ১১৫৫ কোটি টাকা আত্মসাৎ, রন ও রিকের নামে মামলা

প্রথম পাতা » অপরাধ » ন্যাশনাল ব্যাংকের ১১৫৫ কোটি টাকা আত্মসাৎ, রন ও রিকের নামে মামলা
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



ন্যাশনাল ব্যাংকের ১১৫৫ কোটি টাকা আত্মসাৎ, রন ও রিকের নামে মামলা

ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই ভাই সিকদার গ্রুপের পরিচালকও।

ন্যাশনাল ব্যাংক থেকে ১ হাজার ১৫৫ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে এই দু’জনসহ ৫৩ জনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার কমিশন মামলার অনুমোদন দিয়েছে। শিগগির কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাগুলো করা হবে।

সিকদার গ্রুপ পরিবারের সদস্য ও দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের যোগসাজশে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা উল্লেখ করে ঋণের ৪৯০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।

মরিয়ম কনস্ট্রাকশনের নামে একই ব্যাংক থেকে ৫৮৩ কোটি ১৩ লাখ আত্মসাতের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হবে।

প্রকৃতি অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ২১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে।

দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে পরস্পর যোগসাজশে এই ব্যাংক থেকে ৬১ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১১ জনকে আসামি করা হচ্ছে।

এ অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন– ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেডের এমডি মোহাম্মদ শরীফ উজ্জামান খান, চেয়ারম্যান মো. ইসমাইল, পরিচালক মোহাম্মদ ফজলে রাব্বি, তওসিফ সাইফুল্লাহ, দেশ টেলিভিশনের এমডি আরিফ হাসান, ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা সৈয়দ রইস উদ্দিন, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোসতাক আহমেদ (সিএম আহমেদ), ব্যাংকের সাবেক পরিচালক মনোয়ারা সিকদার, মিসেস পারভীন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাবরুর হোসেন, সাব-রেজিস্ট্রার মো. রজব আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:২০:২১   ২৬৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর

Law News24.com News Archive

আর্কাইভ