বিপিপি চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল কারাগারে

প্রথম পাতা » জাতীয় » বিপিপি চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল কারাগারে
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



বিপিপি চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল কারাগারে

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের কারাগারে পাঠানো হয়েছে।

যুবদল নেতা শামীম হত্যা মামলায় তিনদিনের রিমান্ড শেষে বুধবার (২৭ নভেম্বর) তাদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পরের দিন আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ওইদিন মূল নথি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়।

এদিকে গত বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মূল নথি না থাকায় শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়।

গত ২৪ নভেম্বর তাদের এ মামলায় দু’জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। সমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালায়। তাতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪২:২০   ২৩৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ