সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের ইন্তেকাল

প্রথম পাতা » জাতীয় » সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের ইন্তেকাল
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪



সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের ইন্তেকাল

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।

সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে শোকবার্তায় জানানো হয়, রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বিচারপতি রুহুল আমিনের মৃত্যু হয়েছে।

আরও বলা হয়, সোমবার বাদ জোহর সুপ্রিমকোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রয়াত বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকে। তবে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলে।

বিচারপতি রুহুল আমিনের জন্ম ১৯৪১ সালে, লক্ষ্মীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। ১৯৮১ সালে বাংলাদেশের সুপ্রিমকোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হন তিনি। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি রুহুল আমিন হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। দেশের ১৫তম প্রধান বিচারপতি ছিলেন রুহুল আমিন। তিনি এ পদে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:২৯:২১   ২৬৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ