“ভোলার লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় উপজেলা কৃষকলীগ সভাপতির সংবাদ সম্মেলন ”

প্রথম পাতা » শিরোনাম » “ভোলার লালমোহনে হত্যাচেষ্টার ঘটনায় উপজেলা কৃষকলীগ সভাপতির সংবাদ সম্মেলন ”
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



---

এম রিয়াজ উদ্দিন,
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ মোখলেছ বকসীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার বিষয়টি তুলে ধরেন মোঃ মোখলেছ বকসী। ঘটনার বিবরণে তিনি বলেন গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মাগরিব নামাজ আদায় করে লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডের আমার নিজ বাসা থেকে লালমোহন বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হই। কিছু দূর আসলে একদল সন্ত্রাসী পেছন থেকে আমার মাথায় আঘাত করে।। আমি হামলাকারী কয়েকজনকে চিনলেও মাথায় প্রচন্ড আঘাতের কারণে জ্ঞান হারিয়ে ফেলি। তিনি আরো বলেন দীর্ঘ দুই সপ্তাহের চিকিৎসা শেষে বাড়ি ফিরে উদ্ধারকারীদের মাধ্যমে জানতে পারি, হামলাকারীরা ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মাঝখানে আমাকে শুইয়ে রেখে আমার নিজের ছাতা দিয়ে মাথা ঢেকে দেয় যাতে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে হামলার ঘটনাটি সবার কাছে দূর্ঘটনা মনে হয়। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল হত্যা নিশ্চিত করা, তারা আমার সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা কিছুই নেয়নি। মোখলেছ বকসী আরো বলেন,আমার সাথে রাজনৈতিক, ব্যবসায়ীক, জমিজমা বিষয়ে মতবিরোধ থাকতে পারে কিন্তু হত্যাচেষ্টার কারণ জানা নেই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ন্যায় বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:৪০:২৩   ২০২ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ