অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ONBA) এর কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ONBA) এর কমিটি গঠন
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



 

 ---

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন ’ওনাব’-এর নির্বাচনে ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন। এরমধ্যে মোল্লাহ আমজাদ পেয়েছেন ২৭ ভোট। অপর প্রতিদ্বন্দি মো: মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। একটি ভোট বাতিল হয়।  সাধারণ সম্পাদক পদে শাহীন চৌধুরী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

 

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব। যুগ্ম  সম্পাদক মো: সিদ্দিকুর রহমান ও মো: আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো: মোস্তাকিম সরকার। নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যরা হলেন- নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, অধ্যাপক অপু উকিল, হামিদ মো: জসিম, অয়ন আহমেদ, মহসিন হোসেন এবং খোকন কুমার রায়।

 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সিনিয়র সাংবাদিক ইউএনবি’র ফরিদ হোসেন, গ্লোবাল টিভির সৈযদ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য জুলহাস আলম। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

---

বাংলাদেশ সময়: ২০:৪০:২২   ৪৫৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অনলাইন জিডি: ঘরে বসেই ভোগান্তিহীন পুলিশি সেবা
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
পেটেন্ট লঙ্ঘনের দায়ে অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ
এআই ব্যবহারের ক্ষেত্রে যে ৫ বিষয়ে সতর্ক থাকা জরুরি
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সালমান মুক্তাদিরের শাস্তির দাবি সাংবাদিক সাহেদ আলমের

Law News24.com News Archive

আর্কাইভ