প্রধান বিচারপতির সঙ্গে মানবাধিকার কমিশনের সাক্ষাৎ

প্রথম পাতা » জাতীয় » প্রধান বিচারপতির সঙ্গে মানবাধিকার কমিশনের সাক্ষাৎ
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



 

---

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রধান বিচারপতির অফিসে বৃহস্পতিবার (৫ অক্টোবর) কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে সদস্যরা সাক্ষাৎ করেন।

এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কমিশনের সদস্যরা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতিকে বর্তমান কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, বর্তমান কমিশন ২০২২ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ আলোকে ম্যান্ডেট অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণসহ সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সাক্ষাৎকালে কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, ড. তানিয়া হক, পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, উপপরিচালক গাজী সালাউদ্দীন, আজহার হোসেন এবং ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩৬   ৩৬২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী
পুলিশ কর্মকর্তাদের ‘আমাকে ছাড়া চলবে না’ মানসিকতা পরিহারের আহ্বান
বিচারকদের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ : সিলেটে প্রধান বিচারপতি
ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জয়শঙ্করের

Law News24.com News Archive

আর্কাইভ