নতুন দুই মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-দীপু

প্রথম পাতা » জাতীয় » নতুন দুই মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-দীপু
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



নতুন দুই মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-পলক-দীপু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্রে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আলাদা আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় ভিকটিম সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে পৃথক দুই মামলায় নতুন করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

গত ১৯ আগস্ট রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানার একটি মামলায় পরদিন ২০ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। এছাড়া বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২৪ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১ সেপ্টেম্বর পৃথক দুই হত্যা মামলায় তার তিনদিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৫২:২২   ২৩৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা
কেবিন ক্রুদের ওভারসিজ অ্যালাওয়েন্সে হুন্ডির অভিযোগ, তদন্তে বিমান কর্তৃপক্ষ
আওয়ামী লীগের শাসনামলের গুম-খুন ট্রাইব্যুনালে তিন মামলার রায় চলতি বছরেই হতে পারে
রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি যে অবসরভাতা ও সরকারি সুবিধা পাবেন
লিগ্যাল এইডের এডিআরের মাধ্যমে ২ লাখ ১১৪৪১ মামলার নিষ্পত্তি

Law News24.com News Archive

আর্কাইভ