আদালতে তোলা হলো সালমান এফ রহমান ও আনিসুল হককে

প্রথম পাতা » জাতীয় » আদালতে তোলা হলো সালমান এফ রহমান ও আনিসুল হককে
বুধবার, ১৪ আগস্ট ২০২৪



আদালতে তোলা হলো সালমান এফ রহমান ও আনিসুল হককে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের আদালতে গারদখানায় রাখা হয়।

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি শুরু হবে।

আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হককে বহন করা প্রিজনভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। পুলিশের প্রিজনভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের। ডিম ছুড়ে মারা হয় তাদের বহনকারী গাড়িতে।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৫   ২৬৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ