কারামুক্ত হলেন নুর

প্রথম পাতা » জাতীয় » কারামুক্ত হলেন নুর
বুধবার, ৭ আগস্ট ২০২৪



কারামুক্ত হলেন নুর

রাজধানীতে সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী ও মেট্রোরেলে নাশকতায় কাফরুল থানার মামলায় জামিনে কারামুক্ত হলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে তিনি কারা ফটক থেকে বেরিয়ে আসেন।

এ সময় তাকে নিতে কারাগারে আসেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এ ছাড়া কারাগার এলাকায় তাকে দেখতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে জড়ো হন বিপুলসংখ্যক জনতা।

নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিনের এই আদেশ দেন।

এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পরে ২৮ জুলাই আবার কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২৪   ২০৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ