মঙ্গলবার সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

প্রথম পাতা » জাতীয় » মঙ্গলবার সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪



মঙ্গলবার সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, (সোমবার) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এর আগে বিদায়ী সরকারের প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছিল। সরকার পদত্যাগ করায় আইএসপিআর’র পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০১:০৫   ২৪৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ