হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ, জবাবে যা বললেন সোনাক্ষী

প্রথম পাতা » বিনোদন » হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ, জবাবে যা বললেন সোনাক্ষী
শুক্রবার, ২৮ জুন ২০২৪



জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা।

দুই জন দুই ধর্মের। তাদের প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি ধর্মী। সোমবার পরিবারকে সাক্ষী রেখে জাহির ইকবালের সঙ্গে আইনি বিয়ে সারেন সোনাক্ষী সিনহা। সেই গ্ল্যামারাস রিসেপশনের ঝলক বিগত দিন দুয়েক ধরেই ‘টক অফ দ্য টাউন’!

তাদের বিয়ে নিয়ে অনেকেই করছেন কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ করছেন। কেউ জাত-ধর্ম তুলে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন। আবার কারও প্রশ্ন, মুসলিম পরিবারে বিয়ে করেও কেন সিঁথিতে সিঁদুর পরেছেন? এসবের কারণে হয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশনই বন্ধ করে রেখেছেন অভিনেত্রী। তবে এবার পরম ধর্মের পাঠ দিলেন সোনাক্ষী সিনহা।

প্রসাদ ভাট নামে এক চিত্রশিল্পী সোনাক্ষী এবং জাহিরের রিসেপশন লুকের আদলে একটি ছবি একে শেয়ার করেছেন। সদ্যবিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসাই পরম ধর্ম।’ সেই ছবি নজর এড়ায়নি সোনাক্ষী। সেই পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়ে অভিনেত্রী নিন্দুকদের উদ্দেশে জবাব ছুঁড়ে দিলেন।

সেই পোস্টে মন্তব্যে ঘরে সোনাক্ষী লিখেছেন, ‘একদম সত্যি কথা বলেছেন আপনি। খুব মিষ্টি হয়েছে। ধন্যবাদ।’ ব্যস এতটুকুই।

মেয়েকে নিয়ে উগ্র ধর্ম ধ্বজাধারীদের এত মাথাব্যথা দেখে সম্প্রতি শত্রুঘ্নও মুখ খুলেছেন। নিন্দুকদের উদ্দেশে তিনি বলেছেন, আমার মেয়ে কোনও অন্যায় করেনি। যাকে ভালোবেসেছে, তাকেই বিয়ে করছে! নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুন। সোনাক্ষী-জাহির খুব ভালো আছে, ভালো থাকবে!

রবিবার নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম।

বাংলাদেশ সময়: ৫:২৩:৩০   ৩৭২ বার পঠিত   #  #  #




বিনোদন’র আরও খবর


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ক্ষুব্ধ ঋতুপর্ণা
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে
মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমনি
নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা
নতুন লুকে নজর কাড়লেন সুনেরাহ
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৮ ডিসেম্বর
ব্যবসায়ী নাসিরের মামলা ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Law News24.com News Archive

আর্কাইভ