ট্রাক ভাড়া নিয়ে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করেন সাদ্দাম

প্রথম পাতা » অপরাধ » ট্রাক ভাড়া নিয়ে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করেন সাদ্দাম
শনিবার, ২৯ জুন ২০২৪



ট্রাক ভাড়া নিয়ে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করেন সাদ্দাম

ঢাকা এক্সপ্রেসওয়ের মালপত্র চুরির অভিযোগে সাদ্দাম হোসেন ও মো. মোরশেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁও থানার বাউলবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালপত্র উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করে আসছিলেন।

তিনি ট্রাক নিয়ে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরে বেড়ান। এরপর সুযোগ বুঝে বিভিন্ন মালপত্র ট্রাকে তুলে নেন। গতকাল এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তাকর্মীরা সিসিটিভিতে চুরির বিষয়টি লক্ষ্য করেন। এদিন সাদ্দাম এক্সপ্রেসওয়েতে থাকা সড়ক প্রতিবন্ধক চুরি করেন। পরে নিরাপত্তাকর্মীরা ধাওয়া দিয়ে সহযোগীসহ তাকেসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, চুরি করা এসব মালপত্র তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২০   ২৯৪ বার পঠিত   #  #




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ