নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা

প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জেমস বন্ড সিরিজের নতুন ছবিতে ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে ফ্র্যাঞ্চাইজিটির সপ্তম আনুষ্ঠানিক জেমস বন্ড হিসেবে পর্দায় দেখা যাবে তাকে। কয়েক মাস ধরে চলা বাছাইপ্রক্রিয়া শেষে অ্যামাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে প্যাটিনসনের নাম ঘোষণা করেছে। সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ডের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণার আগে এক্স ও ইনস্টাগ্রামে ০০৭-এর আগের সব পোস্ট মুছে ফেলে সেখানে ‘আইডেন্টিটি কনফার্মড’ বার্তা প্রকাশ করা হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান বন্ডের চিরচেনা টাক্সেডো পোশাকে প্যাটিনসনের একটি ছবি প্রকাশ করে। এক বিবৃতিতে জানানো হয়, প্যাটিনসনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্রটির নতুন এক যুগের সূচনা হবে। নতুন দায়িত্ব পেয়ে প্যাটিনসন বলেন, জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র এবং এই দায়িত্ব পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। ৪০ বছর বয়সী প্যাটিনসনকে সিরিজের ২৬তম আনুষ্ঠানিক সিনেমায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজির নির্মাতা ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে থাকছেন ডেভিড হেইম্যান ও অ্যামি প্যাসকেল। এর আগে ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন শন কনারি। এরপর জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১১:২২:১৫   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
মাদক মামলায় আদালতে হাজিরা দিলেন পরীমনি
ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে শ্রমিকদের কর্মবিরতি
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার
চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু

Law News24.com News Archive

আর্কাইভ