টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংলিশ ব্যাটিং গুঁড়িয়ে ১০ বছর পর ফাইনালে ভারত

প্রথম পাতা » খেলা » টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংলিশ ব্যাটিং গুঁড়িয়ে ১০ বছর পর ফাইনালে ভারত
শুক্রবার, ২৮ জুন ২০২৪



অ্যাকশনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। | ছবি: এএফপি

রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে জস বাটলাররা। তাতে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত।

প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে ইংলিশরা। অক্ষর ও কুলদীপ ৩টি করে উইকেট নিয়েছেন।

দাপুটে জয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। সবশেষ ২০১৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে ফাইনাল খেলেছিল তারা। যদিও সেবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে শিরোপা ঘরে তোলা হয়নি। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ট্রফিটি তাদের ধরা ছোঁয়ায় বাইরে। ২৯ জুনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ঘুচবে তাদের ১৭ বছরের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ৫:১৭:৪৫   ৪৩৩ বার পঠিত   #




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ