তারেকের এপিএস অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ জুলাই

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তারেকের এপিএস অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ জুলাই
শুক্রবার, ২৮ জুন ২০২৪



মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (বামে), বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ডানে)।

মানিলন্ডারিং মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন অপু অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে নতুন এ দিন ধার্য করেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ হাফিজুর রহমান।

মামলার অপর আসামিরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ. এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ এন্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন এবং কর্মচারী আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল।

এ ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর ৭ জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

বাংলাদেশ সময়: ৪:৫৪:০০   ২২২ বার পঠিত   #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে
দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব
হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব
অস্ত্র মামলায় হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের পেছাল
৭ বছরের শিশুকে জোর করে অঙ্গহানি করিয়ে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু কারাদণ্ড
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের ৪ দিনের রিমান্ডে
রিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারে
তোফাজ্জলক হত্যা: আত্মসমর্পণের পর ঢাবির দুই শিক্ষার্থীর জামিন
কেরানীগঞ্জে আগুনে নিহত ৬ কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ইমান মাস্তান কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ