রাজবাড়ীতে ৩লক্ষ টাকার উপরে হিরোইনসহ দুই নারী গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে ৩লক্ষ টাকার উপরে হিরোইনসহ দুই নারী গ্রেফতার
শনিবার, ৪ জুলাই ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ

ঘাট এলাকা থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলো, জেলার গোয়ালন্দের সোহরাব মন্ডলপাড়ার তুহিন মোল্লার স্ত্রী মোসাঃ বন্যা বেগম (২৮) একই উপজেলার উত্তর দৌলতদিয়ার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)।

শনিবার (৪ জুলাই) সকাল পোনে  নয়টায় র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দের দৌলতদিয়া মনোরমা সিনেমা হল এলাকায় অভিযান পরিচালনা করে হিরোইনসহ তাদেরকে গ্রেফতার করে।

জানা যায়,গ্রেফতার দুই নারী পেশাদার মাদক ব্যবসায়ী| তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইন’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল| তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার , সহকারী  পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০:২১:২৯   ১৫৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ