আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল

প্রথম পাতা » খেলা » আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
বুধবার, ১০ জুন ২০২৬



গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল

মাঠে বল গড়ানোর আগেই তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিতর্কের কেন্দ্রে রূপ নিয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ইরান অধ্যায়। একদিকে স্টেডিয়ামের ভেতরে ইরানের প্রাক্‌-ইসলামী বিপ্লব আমলের ‘সিংহ ও সূর্য’ খচিত ঐতিহাসিক পতাকা বহনে ফিফার নিষেধাজ্ঞা, অন্যদিকে মার্কিন ভূখণ্ডে অনুষ্ঠিতব্য ইরানের ম্যাচগুলোর জন্য বরাদ্দকৃত টিকিট যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে তেহরানের অভিযোগ। সবমিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে লস অ্যানজেলেস ও সিয়াটল। একদিকে সরকারের দমনপীড়নের বিরুদ্ধে প্রবাসী ইরানিদের বিক্ষোভ, অন্যদিকে ফুটবলকে ঘিরে দুই বৈরী দেশের নতুন কূটনৈতিক যুদ্ধ, ফুটবল ও রাজনীতিকে একই সমান্তরালে নিয়ে এসেছে।
‘ইরান দল খেলছে না, খেলছে ইসলামী প্রজাতন্ত্রের দল।’-যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি অধিকারকর্মী রুজবেহ ফারাহানিপুরের এই একটি মন্তব্যই স্পষ্ট করে দেয় এবারের বিশ্বকাপে ইরানি ফুটবল দলকে ঘিরে তৈরি হওয়া জটিল মনস্তত্ত্ব। আগামী ১৫ই জুন লস অ্যানজেলেসের সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। তবে তার আগেই স্টেডিয়ামের বাইরে প্রাক্‌-১৯৭৯ আমলের সিংহ ও সূর্য খচিত পতাকা নিয়ে জড়ো হয়েছেন হাজারো প্রবাসী ইরানি।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীদের দাবি, বর্তমান সবুজ-সাদা-লাল পতাকায় খচিত ইসলামী প্রতীক ও ‘আল্লাহু আকবার’ লিপিটি বর্তমান দমনপীড়নকারী সরকারের প্রতিনিধিত্ব করে, যা তারা মেনে নিতে পারছেন না। আন্দোলনকারীদের একজন আরেজো রাশিদিয়ান বলেন, ‘এটি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান। এটিই ইরানের আসল পতাকা।’ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনায় প্রবাসীরা ফুটবল দলটিকেও সরকারের ‘প্রোপাগান্ডা যন্ত্র’ হিসেবে দেখছেন। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাফ জানিয়ে দিয়েছে, স্টেডিয়ামের ভেতরে প্রাক-বিপ্লব আমলের এই ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা নিয়ে প্রবেশ করা যাবে না। ফিফার নিয়মানুযায়ী এটিকে ‘রাজনৈতিক প্রতীক’ হিসেবে গণ্য করা হয়েছে। এ ছাড়া ইরান ফুটবল ফেডারেশনও বিশ্বকাপে অংশ নেয়ায় শর্ত দেয় যে, তাদের অফিশিয়াল পতাকার মর্যাদা রক্ষা করতে হবে। এই নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করে অধিকারকর্মীরা বলছেন, আমেরিকার মতো মুক্তবাকের দেশে ফিফার এই সেন্সরশিপ মেনে নেয়া যায় না। খেলোয়াড়রা নিজেরা রাজনীতি থেকে দূরে থাকার অনুরোধ করলেও, বিক্ষুব্ধ প্রবাসীদের মতে, ‘যখন তারা এই জার্সি পরে, তখন তারা সরকারেরই প্রতিনিধিত্ব করে।’

টিকিট বাতিলের অভিযোগ

১৫ই জুন লস অ্যানজেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইরান দল। এরপর ২১শে জুন একই জায়গায় বেলজিয়াম এবং ২৬শে জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময়: ৮:২০:০৪   ৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার
বিশ্বকাপে কে বেশি গোল করবেন মেসি না রোনালদো? এমবাপ্পের ভবিষ্যদ্বাণী
সাফের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত মিশন হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই
বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
বিসিবির অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
নাসির তামিমার ৭ বছর সাজা হতে পারে: আইনজীবী
অন্যের স্ত্রীকে বিয়ে: ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার রায় ১০ জুন
বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Law News24.com News Archive

আর্কাইভ