ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
বুধবার, ১০ জুন ২০২৬



ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত

ইসরাইলি বাহিনীর মুহুর্মুহু হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। ইরানের একাধিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিহত ওই দুই সেনার নাম বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালনরত অবস্থায় তারা নিহত হন। সোমবার নতুন করে হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনীর হতাহতের এটিই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে হামলা জোরদারের জেরে ইসরাইল জুড়ে গত রোববার রাতে হামলা শুরু করে ইরান। দেশটি অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইসরাইল।

এর জবাবে সোমবার ইরানের বিভিন্ন শহর জুড়ে পালটা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে শেষমেশ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দুই পক্ষই হামলা বন্ধ করে।

বাংলাদেশ সময়: ৮:২১:৩৪   ১৭৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ