আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

প্রথম পাতা » জাতীয় » আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৩ দিনের মধ্যে নোটিশের জবাব দিদে বলা হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনি ডা. শেখ মহিউদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান আদ্-দ্বীন হাসপাতাল, ২, বড় মগবাজার, ঢাকায় গত ২৭/০৫/২০২৬খ্রি. তারিখে ৬ (ছয়) নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে, The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, ১৯৮২ এর ১১(১) ধারা অনুযায়ী মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর মহোদয় ঘটনাস্থল পরিদর্শনের (Inspection) জন্য ০১/০৬/২০২৬খ্রি. তারিখে স্মারক নং-স্বা:অধি:/প্রশাসন-৪/বিবিধ/২০১৮/২০২৪.১ (৬) মোতাবেক কমিটি গঠন করেন। উক্ত কমিটিকে ৩ (তিন) দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়।

তদন্তকালে কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্তব্যরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া, রোগী, রোগীর অ্যাটেনডেন্ট এবং মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করেন। কমিটির নিকট প্রতীয়মান হয় যে, উক্ত হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ‘The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, ১৯৮২’ অধ্যাদেশের বিধানসমূহ যথাযথভাবে পালিত না হওয়ায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায় নিরূপণ করেছেন।
আপনার হাসপাতালটি উল্লিখিত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং-HSM ৪৫১০০৫৯)।

উপরোক্ত অবস্থায় উক্ত অধ্যাদেশের ১১ (২) (খ) ধারা মোতাবেক কেন আপনার, অত্র অধ্যাদেশের অধীনে প্রদত্ত লাইসেন্স বাতিল করা হবে না মর্মে পত্র জারির ৭২ ঘণ্টার মধ্যে (০৭-০৬-২০২৬ বিকাল ৫টার মধ্যে) কারণ দর্শাতে বলা হলো। আপনাকে কারণ দর্শানোর জবাব প্রদানের স্বার্থে তদন্ত প্রতিবেদনের কপি পত্রের সঙ্গে সংযুক্ত করে দেয়া হলো বলে এতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩২   ১৩৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
নোয়াখালীতে দোকানে বসে থাকা বৃদ্ধকে গুলি
পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকার যানবাহন কেনার উদ্যোগ
এনআইডি সংশোধনে নির্বাচন কমিশনের অগ্রগতি, নিষ্পত্তি ৬৪ লাখের বেশি আবেদন
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ