চার দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্ত স্থাপন

প্রথম পাতা » জাতীয় » চার দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্ত স্থাপন
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



চার দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্ত স্থাপন

টানা চার দিবসে বিচারকার্য শেষ করে দেশের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু রামিসা হত্যা মামলা। এখন রায় ঘোষণার পালা। এ জন্য আগামী রোববার (৭ জুন) ধার্য করেছেন ঢাকা মাহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে ন্যায় বিচারের দাবি জানিয়ে যাবজ্জীবন কারাদণ্ড চায় আসামিপক্ষ।

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার নারকীয় ঘটনায় ভয়াবহতায় দেশব্যাপী আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সারা দেয় সরকারপ্রধান। নড়চরে বসে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিচার বিভাগ।

ঘটনার মাত্র তিন দিনের মাথায় প্রধান আসামি সোহেল রানার দায় স্বীকারের পর বৃহস্পতিবার শুরু হয় শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্কের শুনানি।

সাক্ষীদের সাক্ষ্য, আলামত ও তথ্যে দুই আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মত গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে দুই আসামির মৃত্যদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। এদিকে আদালতে ন্যায়বিচারের আবেদন জানিয়েছে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না।

রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আলোচিত এ মামলায় রোববার রায়ের দিনে ঠিক করেন আদালত।

এর আগে গত সোমবার (১ জুন) আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন মঙ্গলবার চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। গতকাল বুধবার আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেরদের নির্দোষ দাবি করেন।

আর আজ বৃহস্পতিবার এ মামলার যুক্ততর্ক শুনানি শেষ করে রায় ঘোষণা তারিখ ধার্য করলেন আদালত।

নৃশংস এই ঘটনার ২০ দিনের মধ্যেই রায় ঘোষণার দিন ঠিক করে বিচার বিভাগ অনন্য এক নজির স্থাপন করেছে, মনে করেছেন সংশ্লিষ্টরা।

গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হলে সোহেল রানা দম্পতি কৌশলে আট বছরের শিশু রামিসাকে তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ পর হত্যা করে সোহেল। পরে লাশ গুম করার জন্য গলা কেটে মস্তক আলাদা করে সে।

এ ঘটনায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৭   ১৩২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ