মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন

প্রথম পাতা » ড্রাফট » মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬



মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আগামী ১৫ জুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। নির্ধারিত সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

জানা গেছে, সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাত নম্বর সাক্ষীর জবানবন্দি হওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী হাজির হননি। এজন্য প্রসিকিউশন থেকে সময় চাইলে আগামী ১৫ জুন দিন ঠিক করেন আদালত।

এদিন সকালে কারাগার থেকে পলককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে সাক্ষ্যগ্রহণ না হওয়ায় কার্যক্রম শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় এখনও পলাতক রয়েছেন।

চলতি বছরের ২১ জানুয়ারি জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নেন একই আদালত।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৪   ১৭ বার পঠিত  




ড্রাফট’র আরও খবর


মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য করে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে।
ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট বহাল
দ্য স্টেটসম্যানের প্রতিবেদন ভারত আনুগত্যের মূল্য দিতে হয়েছে হাসিনাকে
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা, চরম দুর্দশার মুখোমুখি: জাতিসংঘ
মানিকখালীর সন্তান মো: আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন
পশ্চিম তীর সংযুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরাইল: ট্রাম্প
রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর আমতলা পূজামন্ডপ পরিদর্শন
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কান্নায় ভেঙে পড়েন ‘ছাগলকাণ্ডে’র মতিউর, মেলেনি জামিন

Law News24.com News Archive

আর্কাইভ