পশ্চিম তীর সংযুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরাইল: ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীর সংযুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরাইল: ট্রাম্প
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



পশ্চিম তীর সংযুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরাইল: ট্রাম্প

ইসরাইল যদি পশ্চিম তীর সংযুক্ত করার পথে এগোয়, তবে তারা যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টাইম সাময়িকীর সঙ্গে ১৫ অক্টোবরের এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

আলোচনায় মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাস করা হয়, ইসরাইলের জোট সরকারে যারা পশ্চিম তীরের পুরোটা বা অংশবিশেষ সংযুক্ত করার দাবি তুলছেন, তাদের বিষয়ে তার অবস্থান কী। জবাবে ট্রাম্প বলেন, এটা হবে না, এটা হবে না। আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি- এখন এটা করা সম্ভব নয়। আমরা আরব বিশ্বের দারুণ সমর্থন পেয়েছি। আমি প্রতিশ্রুতি দিয়েছি, তাই এটা ঘটবে না। যদি ইসরাইল এমন কিছু করে, তবে তারা যুক্তরাষ্ট্রের সবরকম সমর্থন হারাবে।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসরাইলি সংসদে কট্টর-ডানপন্থী কয়েকজন সংসদ সদস্য পশ্চিম তীর সংযুক্তিকরণের একটি প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দিয়েছেন। ওয়াশিংটন ও আরব দেশগুলো এই পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার জন্য বড় বাধা হিসেবে দেখছে।সূত্র: টাইমস অব ইসরাইল

বাংলাদেশ সময়: ২:২৭:৪১   ২৫৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ