ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ এপ্রিল ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে দুই কনস্টেবল বিভিন্ন ধরনের শৃঙ্খলাবহির্ভূত আলাপ-আলোচনায় লিপ্ত হন। ধারণ করা ভিডিও ফুটেজে তাদের এই আচরণ স্পষ্ট দৃশ্যমান, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমে হুমকির সৃষ্টি করেছে বলে চিঠিতে বলা হয়।

উল্লেখ্য, আদালতে তোলার সময় সাবেক মন্ত্রী ইনুকে ‘টেনশন না করতে’ বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩৯   ১২২ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জেন-জি’ মন্তব্য ঘিরে আইনজীবীদের বাগবিতণ্ডা
দেশ ছেড়েছেন বরখাস্ত প্রসিকিউটর সাইমুম রেজা
মানবতাবিরোধী অপরাধ মানবতাবিরোধী অপরাধ: আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শুনানি আজ
শাপলা চত্বরে গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ
শাপলা চত্বরে গণহত্যা ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে আদালতের তলব
বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ বার কাউন্সিলের

Law News24.com News Archive

আর্কাইভ