কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে ট্রাইব্যুনালের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৯ এপ্রিল আদেশ দেওয়ার কথা থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। এ নিয়ে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের তারিখ দুই দফা পিছিয়েছে।

গত ১১ মার্চ আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, অভিযোগের পক্ষে প্রসিকিউশন কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং আসামিদের সঙ্গে কোনো হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ততাও দেখাতে ব্যর্থ হয়েছে।

এর আগে ২ মার্চ প্রসিকিউশন অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তৎকালীন সরকারকে টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উসকানিমূলক ভূমিকা পালন করেন। তাদের বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির পরিবেশ তৈরি হয়। ধারাবাহিক এসব কর্মকাণ্ডের ফলেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।

রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যার অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:০৪   ৫৪ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি
শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ
চিফ প্রসিকিউটর এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ
হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ

Law News24.com News Archive

আর্কাইভ