জানা গেল নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

প্রথম পাতা » রাজধানী » জানা গেল নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



জানা গেল নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার বটতলা শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তের গুলিতে খন্দকার নঈম আহমেদ টিটন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খন্দকার নঈম আহমেদ টিটন হাজারীবাগের ঝিগাতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কেএম ফখর উদ্দিন।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান পথচারী মেজবাহ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যক্তি বটতলার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন লোক এসে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়। পরে আমি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখানে আনার পর চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।’

মেজবাহ আরও জানান, ওই ব্যক্তির মাথায় তিনটি, হাতের বাহুতে একটি এবং বগলের নিচেসহ মোট পাঁচটি গুলি লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৩১   ১৩২ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ