সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫টি হিসাব অবরুদ্ধ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫টি হিসাব অবরুদ্ধ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫টি হিসাব অবরুদ্ধ

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ৫টি ব্যাংক হিসাব , ১৩টি ওয়েজ আর্নারস বন্ড এবং ৮৭টি এফডিআর অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ( ২৯ এপ্রিল ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ( ভারপ্রাপ্ত ) মো. আলমগীরের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো . রিয়াজ হোসেন এ তথ্য জানান।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের ( দুদক ) উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেছিলেন।

নথি সুত্রে জানা গেছে , ৫টি ব্যাংক হিসাবে বর্তমান স্থিতি ৬৬ হাজার ৩৭৬ টাকা এবং ১৬ হাজার ৪১৯ ডলার , ১৩টি ওয়েজ অর্নারস বন্ডের ক্রয়মূল্য / বর্তমান স্থিতি ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৮৭ টি এফডিআরে বর্তমান স্থিতির পরিমাণ ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা।

আবেদনে বলা হয় , ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জনপূর্বক নিজ দখলে রেখেন। এছাড়া ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে তা হস্তান্তর , স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০২৫ সালের ২ জুন মামলা দায়ের করে। তদন্তের স্বার্থে আসামি খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব , ওয়েজ আর্নার্স বন্ড ও এফডিআরসমূহ অবরুদ্ধ ( ফ্রিজ ) করা প্রয়োজন।

দুদকের অপর এক আবেদনের প্রেক্ষিতে তার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন একই আদালত।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:০৯   ৬১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসা মা-বাবা
আদালতে আনা-নেওয়ার সময় আসামির কথা বলা ও প্রচারে কড়া নির্দেশনা

Law News24.com News Archive

আর্কাইভ