ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন আইনজীবীরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন আইনজীবীরা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন আইনজীবীরা

ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা ঘরে বসেই মোবাইল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে তাদের বকেয়া চাঁদা পরিশোধ করতে পারবেন। ১৩৭ বছর পর প্রথমবারের মতো এই সমিতিতে ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এতে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী খোরশেদ মিয়া আলম বলেন, ঢাকা আইনজীবী যুগান্তকারী প্রোগ্রাম করেছে। অ্যাপসের মাধ্যমে বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবেন। টাকা জমা বা বকেয়ার পরিমাণও এর মাধ্যমে জানা যাবে। ঢাকা বারের ৩৫ হাজার আইনজীবী এই সেবা পাবেন।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের বাৎসরিক চাঁদার টাকা দিতে হবে না। এখন থেকে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে কোনোরকম বিড়ম্বনা ছাড়াই এ টাকা জমা দিতে পারবেন। আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন সেবার। সেই সেবা এবার আনুষ্ঠানিকভাবে চালু হলো।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, আইনজীবীদের আগে সমিতির অফিস থেকে ব্যাংক রিসিভ নিয়ে ব্যাংকে যেয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশের বাইরে থাকেন বা ঘরে বসে থাকেন, আপনার হাতে বিকাশ থাকলেই টাকা জমা দিতে পারবেন। সঠিক সময়ে চাঁদা পাওয়ার মাধ্যমে সমিতির আয়ও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক,​ সহসভাপতি মো. শহিদুজ্জামান,​​ ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা,​ সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. জহিরুল হাসান (মুকুল) ​লাইব্রেরি সম্পাদক মোসা. নার্গিস পারভীন (মুক্তি)​, দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম,​ তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মাজহারুল ইসলাম (মারুফ)​, কার্যনির্বাহী সদস্য গাজী তানজিল আহমেদ, আলী মর্তুজা এবং মো. আরিফসহ ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:০৫   ১১৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি

Law News24.com News Archive

আর্কাইভ