যুদ্ধাপরাধ আখ্যা প্রধানমন্ত্রীর লেবাননে ইসরাইলি হামলায় ৩ উদ্ধারকর্মীসহ নিহত ৫

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধাপরাধ আখ্যা প্রধানমন্ত্রীর লেবাননে ইসরাইলি হামলায় ৩ উদ্ধারকর্মীসহ নিহত ৫
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



লেবাননে ইসরাইলি হামলায় ৩ উদ্ধারকর্মীসহ নিহত ৫

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় ৩ জন উদ্ধারকর্মীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি উদ্ধারকর্মীদের লক্ষ্য করে করা এই হামলাকে ঘৃণিত অপরাধ ও যুদ্ধাপরাধ বলেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের মাজদাল জৌন শহরে একটি ভবনে পরপর দুটি ইসরাইলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। প্রথম হামলায় আহতদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় দফা হামলায় তিনজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, ইসরাইল নতুন এক যুদ্ধাপরাধ করেছে মানবিক দায়িত্ব পালনরত বেসামরিক প্রতিরক্ষা সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করে। তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এ ঘটনায় আন্তর্জাতিক মহলে জোরালোভাবে প্রতিবাদ জানানো হবে।

লেবাননের বেসামরিক প্রতিরক্ষার এক মুখপাত্র জানান, দ্বিতীয় হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এতে তারা মারা যান বলে নিশ্চিত করা হয়। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, একই হামলায় তাদের দুই সদস্যও আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আর জাজিরা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এর জবাবে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও এক বিবৃতিতে বলেন, উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের ওপর ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইন ও কনভেনশনের লঙ্ঘন। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করছে। তিনি ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তা বন্ধ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশজুড়ে হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় মোট ২,৫৩৪ জন নিহত এবং ৭,৮৬৩ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১৫   ৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধাপরাধ আখ্যা প্রধানমন্ত্রীর লেবাননে ইসরাইলি হামলায় ৩ উদ্ধারকর্মীসহ নিহত ৫
টান টান উত্তেজনায় পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ চলছে সকাল থেকেই বুথে বুথে টহল মমতার
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করল রুশ প্রমোদতরী
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় ৬০ দিন পর্যন্ত আধা সামরিকবাহিনী মোতায়েন থাকবে
সাংবাদিক রূপা, শাকিল, বাবু ও শ্যামলের মুক্তি চাইল সিপিজে
গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সেনা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে
সিএনবিসি নিউজ ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না’
এফবিআই পরিচালককে নিয়ে বিস্ফোরক রিপোর্ট ‘যেকোনো সময় বরখাস্ত’
পাকিস্তানের পথে জেডি ভ্যান্স
সিএনএনের বিশ্লেষণ হরমুজ প্রণালি ঘিরে ২৪ ঘণ্টার নাটকীয় পালাবদল

Law News24.com News Archive

আর্কাইভ