স্কুলছাত্রীকে বাঁচাতে বাস উল্টে শিশুসহ আহত ২০

প্রথম পাতা » সারাদেশ » স্কুলছাত্রীকে বাঁচাতে বাস উল্টে শিশুসহ আহত ২০
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

দকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী ফাল্গুনী পাম্প সংলগ্ন আকন্দ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রীরামদী এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে পড়ে এক স্কুলছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের জমিতে উল্টে পড়ে। এতে বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

আহতদের মধ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সম্রাট (২২), সিরাজগঞ্জের সৌরভ (২৬), কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকার কবির (২৬), বত্রিশ এলাকার পারভীন আক্তার (৫৫) ও আনতা (২৩), শরীয়তপুরের সাড়ে ৩ বছর বয়সী আনাহিতা, করিমগঞ্জের সালমান (১৮) ও আয়শা সিদ্দিকা (২৮), তাড়াইলের দুলাল মিয়া (২৮) এবং পাকুন্দিয়ার শ্রীরামদী এলাকার ইকরা (১৩)-কে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. নার্গিস আরা চম্পা জানান, হাসপাতালে মোট ১০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিশু আনাহিতাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং সম্রাটকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শুরু থেকেই উদ্ধার তৎপরতা চালিয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০:২৩:২২   ২০৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই
১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে ভোলায় উপকূল দিবস ঘোষণার দাবি
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
গাজীপুরে গৃহহীন বৃদ্ধাকে ঘর করে দেওয়ার আশ্বাস ডিসির
জামালপুরের সীমান্তে শূন্যরেখায় দুই দিন ধরে আটকা এক নারী
কুষ্টিয়ায় দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, এলাকায় আতঙ্ক
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের তৎপরতা সত্ত্বেও বাড়ছে গোপন বিয়ের প্রবণতা

Law News24.com News Archive

আর্কাইভ