শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে গাড়িচালকের পরিবার, দায় নিচ্ছেন না কেউ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে গাড়িচালকের পরিবার, দায় নিচ্ছেন না কেউ
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনের ছয়তলার একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক গাড়িচালক। শিউল বড়ুয়া নামের ওই গাড়িচালক তিন মাস ধরে সেখানে থাকছেন বলে জানা গেলেও, তিনি দাবি করেছেন তিন দিন ধরে থাকছেন। প্রশাসনিক ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে বাইরের ব্যক্তির পরিবার নিয়ে বসবাসের বিষয়টি কর্তৃপক্ষের অজানা নয়। একাডেমির মহাপরিচালক কক্ষটি খালি করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি।

কোয়ার্টার চেয়েছি, পাইনি এখনো। আমার শ্বশুর অসুস্থ। ওনাকে ডাক্তার দেখাতে পুরো পরিবার ঢাকায় এসেছে। তাই এখানে রেখেছি। তিন দিন হয় ভবনটিতে উঠেছি।

শিল্পকলা একাডেমির প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানান, গত মার্চ মাসেও ওই দম্পতিকে সেখানে দেখা গেছে। ওই কর্মকর্তার অভিযোগ, কর্মচারী ইউনিয়ন ও একাডেমির কিছু কর্মকর্তা এই অনৈতিক কাজে জড়িত। তবে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমান দাবি করেছেন, মানবিক কারণে তাঁকে ডিসেম্বরের কোয়ার্টার পাওয়া পর্যন্ত থাকার সুযোগ দেওয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের গাড়িচালক হিসেবে কর্মরত শিউল বড়ুয়ার সেখানে বসবাসের বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। একাডেমির প্রশাসন বিভাগের উপপরিচালক পূর্ণলাক্ষ চাকমা জানান, কোনো লিখিত আবেদন ছাড়াই মৌখিক অনুমতি নিয়ে শিউল বড়ুয়া সেখানে থাকছেন।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৪৫   ২৩ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


হরমুজ প্রণালিতে চার দেশকে বিশেষ ছাড় দিল ইরান
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারে অভিযানে নিহত সেনাসদস্য তিতাস শেখের দাফন সম্পন্ন
বিচারকদের সঙ্গে লেনদেনে জড়াবেন না: নবীন আইনজীবীদের আইনমন্ত্রী
মোটরসাইকেলসহ সব চালকের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
ইসরায়েলের ওপর চার নির্বাচনী ধাক্কা, কঠিন সমীকরণে নেতানিয়াহু
সামরিক আগ্রাসন হলে বিশ্বজুড়ে মার্কিন সম্পদে হামলার হুমকি ইরানের
সৌদি-তুরস্ক-পাকিস্তান ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

Law News24.com News Archive

আর্কাইভ