হাইকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » হাইকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬



হাইকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অবস্থানকে ঘিরে হাইকোর্ট বিভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ।

বুধবার (২৯ এপ্রিল) হাইকোর্টের এনেক্স ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এ বিক্ষোভ করেন। এসময় আওয়ামীপন্থি আইনজীবীদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনা যায়।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল হয়। এর প্রতিবাদে বুধবার দুপুর দেড়টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিল আওয়ামীপন্থি আইনজীবীরা। তবে সংবাদ সম্মেলনের আগেই সেই স্থান দখলে নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থিরা।

পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ তার কার্যক্রমে নিষিদ্ধ হয়েছে। তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই।

তবে বিএনপিপন্থিরা সংবাদ সম্মেলনের স্থান দখলে নেওয়ায় আওয়ামীপন্থি আইনজীবীরা আর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করেনি।

বাংলাদেশ সময়: ১৭:৩০:০০   ১০৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ