মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
সোমবার, ২ নভেম্বর ২০২৬



বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (২ নভেম্বর) জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর আগে রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করেছিলেন। গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন নামঞ্জুর করেছিলেন। গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকিতে রূপ নেয়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

বাংলাদেশ সময়: ২১:০৬:৫৪   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


জনতা ব্যাংক জনতা ব্যাংক থেকে ১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
পরমাণু হামলার হুমকি বিশ্ব নিরাপত্তার জন্য বিপজ্জনক: ইরান
কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, উদ্বেগে গবেষকেরা
মানবাধিকার ও শান্তি রক্ষায় সংসদীয় ককাস গঠন
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বিএম মোজাম্মেল হক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা: ২৬ জন কারাগারে
ডেঙ্গু জ্বরে দেশে ছেলের মৃত্যু, একই দিনে সৌদি আরবে মারা গেলেন বাবা
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু

Law News24.com News Archive

আর্কাইভ