জনতা ব্যাংক জনতা ব্যাংক থেকে ১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের

প্রথম পাতা » দুদক » জনতা ব্যাংক জনতা ব্যাংক থেকে ১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
সোমবার, ২ নভেম্বর ২০২৬



দুর্নীতি দমন কমিশন (দুদক) বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে। সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন। দুদক জানিয়েছে, জনতা ব্যাংক থেকে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে ভুয়া আমদানি ও রপ্তানি দেখিয়ে এই অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে। তিনটি মামলায় সালমান এফ রহমানসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। দুদকের সচিব মো. সাইদুর রহমান খান জানান, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেডের নামে ১৪১ কোটি ২৮ লাখ টাকা, আরবান ফ্যাশনস লিমিটেডের নামে ৪১৭ কোটি ৪ লাখ টাকা এবং মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ৫৬৩ কোটি ১৬ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো নতুন গঠিত হলেও সেগুলোর অনুকূলে ঋণ ও ইডিএফ সুবিধা অনুমোদন করা হয় এবং পরিচালকদের ব্যবসার অভিজ্ঞতা ছিল না। পরে ভুয়া লেনদেন দেখিয়ে ব্যাংকের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। আসামিদের তালিকায় সালমান এফ রহমানের ছেলে এ এস এফ রহমান, বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক সিইও ও এমডি আবদুছ ছালাম আজাদসহ ব্যাংকের একাধিক কর্মকর্তা রয়েছেন। দুদকের অভিযোগে জনতা ব্যাংকের কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৫   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #




দুদক’র আরও খবর


জনতা ব্যাংক জনতা ব্যাংক থেকে ১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল
সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক কাউন্সিলর সাঈদের সাত বছরের কারাদণ্ড
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ
সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের ৫ বছরের কারাদণ্ড
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি
জালিয়াতি গৃহিণীর নামে ভুয়া ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খুলে রেলওয়ের কোটি টাকা আত্মসাৎ

Law News24.com News Archive

আর্কাইভ