চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » আদালত সংবাদ » চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

জাতীয় আইনগত সহায়তা দিবস ২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে আটটার জেলা জজ আদালত প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড।

এদিন সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি কোর্টমোড় হয়ে আইনজীবী সমিতির গলির রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালত চুয়াডাঙ্গার বিচারক মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল কবির খান, সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাড. মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম খন্দকার (মানি খন্দকার)।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোরশেদ আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মীর্জা শহিদুল ইসলাম, জেল সুপার মনির হোসেনসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ, সদর কোর্ট চুয়াডাঙ্গার বিচারকগণ, কর্মকর্তা-কর্মচারী ও লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৩৩   ১৯৪ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


শাড়িকাণ্ডে বাদীকে হত্যার হুমকি নিউ গিনি প্রপার্টিজে হামলা: জামিন পেলেন মিজানুর রহমান ও বিকাশ চন্দ্র শাহ
পাঁচ জেলা শহরে পুকুরের তালিকা চেয়ে হাইকোর্টের নির্দেশ
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী
এয়ারপোর্টকাণ্ডে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ
তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ফের ৭ দিনের রিমান্ড আবেদন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুক মন্তব্য: আবু বকরের ৭ দিনের রিমান্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

Law News24.com News Archive

আর্কাইভ