রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে শনি মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে শনি মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে শনি মন্দিরের প্রথম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উৎসবমূখর পরিবেশ ওআয়োজনের মধ্যে ছিল শনিশীল প্রতিষ্ঠা করা, ব্যান্ড পাটিসহ র‍্যালি, পদ্মানদী থেকে  গঙ্গাজল আনা, বড় ঠাকুরের স্নান করানো,

প্রায় প্রায় ৪হাজার ভক্তবৃন্দের ভক্ত সেবার ব্যবস্থা, পুজা করেন পুরোহিত মিহির চক্রবর্তী।

শনিবার (২৫ এপ্রিল)   প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী  শহরের ভাজনবাড়ী এলাকার চানাচুর ফ্যক্টরি সংলগ্ন সার্বজনীন শনিদেব মন্দিরে, মন্দির কমিটির আয়োজনে শত শত সব বয়সী

নারী-পুরুষ ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে  ভক্তিভরে ব্যান্টপাটির তালে তালে নেচে নেচে গোদার বাজার পদ্মানদীতে জল আনতে যায়। ওইসময় শনি মন্দির লিখিত গেঞ্জি পরিহিত ছিল ভক্তবৃন্দ।

শনি মন্দিরের সাধারণ সম্পাদক পরিমল সরকার এর কথা বললে তিনি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে,  সবই ভক্তবৃন্দের জন্যই সম্ভব হয়েছে । উপস্থিত ছিলেন শনি-মন্দিরের অন্যতম সদস্য প্রবীর সাহা।

“আমরা সনাতনী যুবক” সংগঠনের প্রধান সমন্বয়ক, শনি-মন্দিরের ভক্ত বিপ্লব সাহা ও অন্যান্য ভক্তবৃন্দের সাথে  কথা বললে তারা বলেন,

হিন্দুধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেব-দেবীকে উত্‍সর্গ করা হয়। এর মধ্যে  শনিবার হল অন্যতম।

শনিদেবের পুজাে করলে তার কৃপা পাওয়া যায়। কথিত আছে মানুষের ভালো-মন্দ  কর্ম অনুযায়ী ফল দেন শনিদেব। যখন কোন ব্যক্তি শনি দশায় ভোগেন, তখন সেই ব্যক্তি মানসিক, শারীরিক ও আর্থিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। এমনটা সত্যিই বিশ্বাস করা হয় যে শনিবার যে সমস্ত ভক্তরা শনিদেবকে সত্যিকারের ভক্তিভরে পুজো করেন তাদের সমস্ত ইচ্ছে পুরণ হয়।

ওইসময় উপস্থিত ছিলেন  রাজবাড়ী পুজা উদযাপন ফ্রন্ট এর সিনিয়র সহ-সভাপতি গোবিন্দ ঘোষসহ বিভিন্ন স্তরের ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শনিদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয় ২০২৫ সালের ২৬ এপ্রিল। সার্বজনীন এই মন্দিরে উদ্বোধন করেন রাজবাড়ী -১আসনের সাবেক এমপি, বর্তমান প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:২৮   ১৭৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ