ঢাকায় জমির বিরোধে হত্যা, ২৩ বছর পর চার জনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঢাকায় জমির বিরোধে হত্যা, ২৩ বছর পর চার জনের যাবজ্জীবন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬



ঢাকায় জমির বিরোধে হত্যা, ২৩ বছর পর চার জনের যাবজ্জীবন

জমি-জমা নিয়ে বিরোধের জেরে ঢাকার কেরানীগঞ্জের জাবেদ হত্যা মামলায় ২৩ বছর পর একই এলাকার আপন দুই ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার সপ্তম অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মাসুদ এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মানিক এ তথ্য জানান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দুই ভাই দেলোয়ার হোসেন ও হাবিবুল্লাহ এবং প্রতিবেশী সিরাজুল ইসলাম ও দ্বীন ইসলাম। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, নুর হোসেন বাবুর পানের দোকানে কাজ করতেন জাবেদ। ২০০৩ সালের ১৮ মার্চ কাজ শেষে বাসায় ফেরার পথে দেলোয়ার, হাবিবুল্লাহ ও সিরাজ সিনেমা দেখানোর কথা বলে দ্বীন ইসলামের রিকশায় জাবেদকে কেরানীগঞ্জের ধলেশ্বরী ঘাটে সৈকত সিনেমা হলে নিয়ে যায়।

রাত ১২টায়ও বাসায় না ফেরায় নুর হোসেন মাইকিং করে জাবেদকে খোঁজাখুঁজি করেও পাননি। পরদিন সকাল ১০টার দিকে লোকজন গোসলে নেমে নদীতে জাবেদের লাশ পায়।

এ ঘটনায় ১৯ মার্চ নুর হোসেন কেরানীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করেন। নুর হোসেনের কথায় এবং আচরণে জাবেদের মা আমিনা বেগমের সন্দেহ হয় যে, তিনিও হত্যার সঙ্গে জড়িত।

দ্বীন ইসলাম বাদে অপর চারজন তাদের কাছের আত্মীয়। জমি-জমা নিয়ে জাবেদের বাবার সঙ্গে তাদের বিরোধ ছিল। এরই জেরে তারা জাবেদকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলে দেয়।

ছেলেকে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা করেন আমিনা বেগম। আদালত মামলাটি থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মহসিনুল কাদির ২০০৫ সালের ৩০ এপ্রিল পাঁচ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। ২০০৬ সালের ৮ মে নুর হোসেনকে অব্যাহতি দিয়ে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৬ জনের সাক্ষ্য নেন।

বাংলাদেশ সময়: ১৩:২০:৪৬   ৬৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ
রামিসা ধর্ষণ-হত্যা রায়ের পর্যালোচনায় যা বললেন আদালত
রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসা মা-বাবা
আদালতে আনা-নেওয়ার সময় আসামির কথা বলা ও প্রচারে কড়া নির্দেশনা
রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন আজ

Law News24.com News Archive

আর্কাইভ