বিনিয়োগের ফাঁদ, ৮৬ লাখ টাকা আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » বিনিয়োগের ফাঁদ, ৮৬ লাখ টাকা আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেপ্তার
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



বিনিয়োগের ফাঁদ, ৮৬ লাখ টাকা আত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে একটি ভুয়া কোম্পানির নামে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন– মাসুম রানা ও শামীম আক্তার। গতকাল বুধবার রাতে দিনাজপুর থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’তে কর্মরত সালেহ আহাম্মদ খান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে পরিচিত হন। তারা ‘ড্রিমপায়ারিং এমসিএস লিমিটেড’ নামে ভুয়া কোম্পানিতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তাকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে। হোয়াটসঅ্যাপে তারা একটি ভুয়া চুক্তিপত্রও পাঠায়।

ভুক্তভোগী সরল বিশ্বাসে নিজের সঞ্চয়, অফিসের অর্থ এবং স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৮৫ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা দেন। প্রতারকরা লভ্যাংশ দেওয়ার আশ্বাসে ওই অর্থ আত্মসাৎ করে। পরে তিনি যোগাযোগ করলে তারা ভিন্ন ভিন্ন ঠিকানায় যেতে বলে হয়রানি করে। একপর্যায়ে ঢাকার সেগুনবাগিচায় তাদের দেওয়া ঠিকানায় গিয়ে তিনি নিশ্চিত হন, কথিত প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব নেই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন।

সিআইডির এই কর্মকর্তা জানান, মামলার বিষয়টি অবহিত হওয়ার পর সিপিসি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিট তদন্ত শুরু করে। তথ্য–প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের সম্ভাব্য অবস্থান দিনাজপুরে পাওয়া যায়।

এরপর বুধবার রাত পৌনে ৮টার দিকে দিনাজপুরের বিরামপুরের উত্তর কাটলা থেকে মাসুম রানা এবং রাত সাড়ে ১২টার দিকে শামীম আক্তারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৫   ১৪৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ