বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

প্রথম পাতা » অপরাধ » বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



বিদেশে চাকরি, ওয়ার্কিং ভিসা এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। শুক্রবার সকালে রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুরের সুরুজ মিয়া; পটুয়াখালীর সবুজ; পাবনার শাহিন; সিরাজগঞ্জের সুজন ও শামীম; কিশোরগঞ্জের আবুল বাশার, দুর্জয় ও কাইয়ুম; ভোলার হারুন, রিয়াজ ও কামরুননাহার এবং রংপুরের রেজাউল করিম।

এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের ভিত্তিতে চক্রটির ওপর ছায়াতদন্ত চালানো হয়। চক্রটি বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিত। বোয়েসেল সরকারিভাবে বিনা খরচে বিদেশে কর্মী নিয়োগ করে এবং নিয়োগপ্রক্রিয়ায় কোনো ফি নেওয়া হয় না। এসআরবি জানিয়েছে, বিকেটিটিসি একটি প্রশিক্ষণ কেন্দ্র হলেও তারা সরাসরি কর্মী পাঠায় না। বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো লেনদেনের আগে সরকারি দপ্তর ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে বাহিনীটি।

বাংলাদেশ সময়: ২১:৪১:৫৫   ৬ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ