শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, অমিত শাহর উদ্দেশে অভিষেক

প্রথম পাতা » আন্তর্জাতিক » শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, অমিত শাহর উদ্দেশে অভিষেক
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী, অমিত শাহর উদ্দেশে অভিষেক

ভারতে শেখ হাসিনার অবস্থান ও আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি প্রশ্ন ছুঁড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন- ‘ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? এর জবাব কি দিতে পারবেন অমিত শাহ?’

শুক্রবার (১০ এপ্রিল) এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে তীব্র আক্রমণ শানান।

তার দাবি, অমিত শাহ কলকাতায় এসে মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার থেকে দিল্লি বা গুজরাট থেকে পরিচালিত হওয়াই ভালো, যা কার্যত বাংলাকে বাংলাদেশ হিসেবে দেখার শামিল।

অভিষেকের বক্তব্য, ‘যদি সত্যিই বাংলা বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? কেন তাকে দেড় বছর ধরে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদির সরকার? কোন স্বার্থে এই সিদ্ধান্ত?’

এদিন তিনি আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিয়েছে।

পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির অবস্থানকেও কটাক্ষ করেন তৃণমূল নেতা। তার দাবি, ‘দশ বছর ধরে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, কিন্তু কাশ্মির বা দিল্লির মতো জায়গায় নিরাপত্তা রক্ষায় ব্যর্থতা কেন?’

এছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে অভিষেক বলেন, ‘বাংলায় কথা বললেই জেলে ঢোকানোর হুমকি দেওয়া হচ্ছে। যারা বাঙালিবিরোধী মন্তব্য করেছে, তাদেরই পুরস্কৃত করেছে বিজেপি।’

অভিষেকের দাবি, আসামে এনআরসি প্রক্রিয়ায় প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ গিয়েছিল, যার মধ্যে বহু হিন্দুও ছিলেন। তার অভিযোগ, পশ্চিমবঙ্গেও একই পরিকল্পনা করছে বিজেপি।

তবে তৃণমূল সরকার থাকলে তা সফল হবে না বলেও জানান তিনি।

পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ভোটের আবহে কেন্দ্র-রাজ্য সংঘাতে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে বিতর্ক এখন রাজনৈতিক মহলে বড় ইস্যু হয়ে উঠছে।

বাংলাদেশ সময়: ২:০৯:৫৯   ১০৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ