৭ বছরের শিশুকে জোর করে অঙ্গহানি করিয়ে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ৭ বছরের শিশুকে জোর করে অঙ্গহানি করিয়ে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু কারাদণ্ড
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



৭ বছরের শিশুকে জোর করে অঙ্গহানি করিয়ে ভিক্ষাবৃত্তি: তিনজনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ডসহ মোট পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সালাউদ্দিন, মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান মিয়া এবং খন্দকার ওমর ফারুক। এছাড়া বয়স বিবেচনায় মো. রমজান ও সাদ্দামকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০১০ সালের ৬ মে কামরাঙ্গীরচর এলাকা থেকে সাত বছরের এক শিশুকে ঘর থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরিকল্পনা অনুযায়ী শিশুটিকে পঙ্গু করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার শরীরে নির্মম নির্যাতন চালানো হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তার মা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। ২০১১ সালের ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারকালে আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন। বর্তমানে দুই দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৯   ১৩১ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

Law News24.com News Archive

আর্কাইভ