বিচার বিভাগের জন্য আজ কালো দিন: শিশির মনির

প্রথম পাতা » রাজধানী » বিচার বিভাগের জন্য আজ কালো দিন: শিশির মনির
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



বিচার বিভাগের জন্য আজ কালো দিন: শিশির মনির

জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রতিবাদ হিসেবে কালো ব্যাজ ধারণের আহ্বান জানান।

শিশির মনির বলেন, গত বছরের ২ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ বিচার বিভাগের জন্য একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনার আলোকে নভেম্বরে অধ্যাদেশ জারি হয় এবং ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সচিবালয়ের উদ্বোধনও করা হয়। এমনকি এর আংশিক কার্যক্রম শুরু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

কিন্তু আজ জাতীয় সংসদে সেই অধ্যাদেশ রহিত করার ঘটনাকে তিনি বিচার বিভাগের ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যা দেন। তার ভাষায়, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে। তবে এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে শিশির মনির বলেন, কোনো রায়ের ওপর স্থগিতাদেশ না থাকলে তা মানা বাধ্যতামূলক। এই নির্দেশনা থাকা সত্ত্বেও অধ্যাদেশ বাতিল করা সংবিধানের পরিপন্থী বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “এই ধরনের পদক্ষেপ বিচার বিভাগের ওপর বারবার আঘাতের শামিল। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এটি বিচার বিভাগের স্বাধীনতার জন্য অশনি সংকেত।”

শিশির মনির জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে রিট দায়ের করবেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার এ অবস্থান থেকে সরে এসে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় উদ্যোগ নেবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫২   ১৩৪ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ