সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রবিবার, ১ মার্চ ২০২৬



সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা-৪ (কদমতলী ও শ্যামপুর) আসনের সাবেক এমপি সানজিদা খানম এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রোববার (১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, সানজিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। সুতরাং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

দুদকের আরেক আবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে উদ্দীপন এনজিও চেয়ারম্যান নিয়োগ হওয়ায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া; বিদেশে অর্থ পাচার এবং ঘুষ বদলী বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে; যা বর্তমানে অনুসন্ধানাধীন।

অভিযোগ সংশ্লিষ্ট বক্তি বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২১   ১৮৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ