কারচুপির অভিযোগ জামায়াত জয় পাওয়া ২ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » কারচুপির অভিযোগ জামায়াত জয় পাওয়া ২ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
রবিবার, ১ মার্চ ২০২৬



জামায়াত জয় পাওয়া ২ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে হাইকোর্ট রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন–এর নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

রাজশাহী-৪ আসনে জাময়াতের প্রার্থী আব্দুল বারীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী জিয়াউর রহমান। অপরদিকে পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী আবু তালেব মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন ওই আসনের বিএনপির পরাজিত প্রার্থী হাবিবুর রহমান। তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল পুনঃগণনার দাবি জানিয়েছেন।

এ ছাড়া আরও কয়েকটি আসনে একই ধরনের অভিযোগ এনে আবেদন করা হয়েছে। ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে শেরপুর-১ আসনে অভিযোগ এনে আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আদালত সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশন–এর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিজয়ী প্রার্থীদের নোটিশ জারি করা হয়েছে।

গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০১   ১৫৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ