লালমোহনে ধানের শীষের পক্ষে ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দের প্রচারণা

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে ধানের শীষের পক্ষে ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দের প্রচারণা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ভোলা -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় অংশগ্রহণ করেছে ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাবেক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২জানুয়ারী) বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নস্থ গজারিয়া বাজারে এ প্রচারণা শুরু করেন।

এসময় সাবেক ছাত্রনেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র সংস্কারে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ এর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি একজন সৎ, পরিচ্ছন্ন, নীতিবান ও ব্যতিক্রমধর্মী প্রবীন রাজনীতিবিদ যিনি দেশের যে কোন সংকটে বলিষ্ঠ কণ্ঠস্বর। এ জনপদের উন্নয়নে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি একাধারে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ক্রিড়া সংগঠক, শিক্ষানুরাগী, এ আসনের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নে তার মতো অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তির বিকল্প আর নেই। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যদীপ্ত  যুগোপযোগী অনেক পরিকল্পনা হাতে নিয়েছে যা ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে দেশ বাসীকে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি আগামি দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশবাসী অনেক ইতিবাচক চমক দেখবে।

প্রচারণার অংশ হিসাবে   তারা সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সবার কাছে ধানের শীষে ভোট দেওয়ার জোর আহবান জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র ফোরামের প্রতিষ্ঠাকালীন কমিটির (২০১০-২০১৫)সভাপতি সাদিদ হাওলাদার, সাধারণ সম্পাদক ও বর্তমান পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুদ্দীন, সিনিয়র সহসভাপতি ইউসুফ মঈন,সহসভাপতি শাহাজাদা শাওন,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হাওলাদার, সহসভাপতি রায়হানুল ইসলাম,প্রচার সম্পাদক মাসুম পারভেজ,অর্থ সম্পাদক মহসিন রেজা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, দ্বিতীয় কমিটির (২০১৫-২০১৮) সভাপতি সোহাগ রানা, সহসভাপতি মহিউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মামুন মেলকার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাতাব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০০   ১১৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Law News24.com News Archive

আর্কাইভ