৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ক একত ঘোষণায় স্বাক্ষর করেছেন তিনি। এসব সংস্থার মধ্যে ৩৫টি জাতিসংঘের বাইরের এবং ৩১টি জাতিসংঘ সংশ্লিষ্ট। হোয়াইট হাউস জানিয়েছে, এসব সংস্থা এমনভাবে কাজ করছে যা ‘মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী’। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। হোয়াইট হাউস নির্দিষ্ট করে কোন কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াচ্ছে, তার তালিকা প্রকাশ করেনি। তবে বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব সংস্থা চরমপন্থী জলবায়ু বিষয়ক নীতি, বৈশ্বিক শাসনব্যবস্থা এবং আদর্শিক কর্মসূচি’ প্রচার করে, যা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক শক্তির সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যে সব আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থা, কনভেনশন ও চুক্তির সদস্য বা অংশীদার, সেগুলোর একটি সামগ্রিক পর্যালোচনার ফল হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হোয়াইট হাউস জানায়, এই প্রত্যাহারের মাধ্যমে এমন সব সংস্থায় মার্কিন করদাতাদের অর্থায়ন ও সম্পৃক্ততা বন্ধ করা হবে, যারা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের চেয়ে ‘গ্লোবালিস্ট এজেন্ডা’কে এগিয়ে নেয়। অথবা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অদক্ষ ও অকার্যকরভাবে মোকাবিলা করে। সংস্থাগুলোর বিস্তারিত তালিকা ও অতিরিক্ত তথ্য জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্প এক বছর আগে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানোর উদ্যোগ নেন। তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করেন, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ’তে অর্থায়ন স্থগিত রাখার সিদ্ধান্ত বাড়ান এবং জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। এছাড়া তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পরিকল্পনা ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:১৬   ১২৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ