বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
শনিবার, ১ আগস্ট ২০২৬



বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ বিষয়ে শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন এই মুখপাত্র। উল্লেখ্য, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে একজন সাংবাদিক রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করেন- ‘বাংলাদেশ থেকে কিছু মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তার পদবি ‘প্রধানমন্ত্রী’ ব্যবহার করা হয়নি। তাকে সম্বোধন করা হয়েছে ‘বিমসটেকের চেয়ার’। এটাকে তারা অপমানজনক বলে মনে করছে। এ বিষয়ে কি একটু স্পষ্ট করবেন যে তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি আসলে কেমন ছিল?’

এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। রণধীর জবাবে বলেন, ‘ব্রিকসের আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ এবং কারিগরি বিষয়ে আমরা পরে আপনাদের হালনাগাদ তথ্য দেব।’ ব্রিফিংয়ে আরেক সাংবাদিক ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি জানতে চান, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে তিন দিনের বাংলাদেশ সফরে রয়েছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। আমার প্রশ্ন হলো, এমন কোনো প্র্যাকটিস আছে কি না যে মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন? কারণ, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতও। এমন কোনো মাধ্যম কি আছে, যার মাধ্যমে আপনারা জানতে পারেন যে- তিনি বিভিন্ন দেশে কী করছেন, নাকি তিনি ভারতীয় আয়োজকদের সঙ্গে আলোচনা ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন?’

এ প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের দেয়া উচিত। কারণ, এটি ওই দুই দেশের বিষয়।’ এরপর অন্য এক সাংবাদিক ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক প্রসঙ্গে জানতে চান। তিনি প্রশ্ন করেন, ‘ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত শুক্রবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন। আশা করি, আপনি এই বৈঠকের বিষয়ে অবগত আছেন। সেখানে কী ধরনের আলোচনা বা মতবিনিময় হয়েছে, সে সম্পর্কে কি কিছু জানাতে পারবেন?’ এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত এবং হাই কমিশনারের সাক্ষাতের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে আমি কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের জানাব।’

বাংলাদেশ সময়: ৭:৫৫:৩৩   ১৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ