বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬



বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। গতকাল বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান।

মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলাপ-আলোচনার পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কেন? কারণ, আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি। এসব বিষয়ে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন।’

একই সময়ে আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না।

জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন বলেও জানান আনোয়ার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তাদের আগেই সতর্ক করেছি, এবং গতকাল আমি পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছি, আমি চাই না রোহিঙ্গারা সড়ক ও জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করুক। এটি মালয়েশিয়া। তারা আমাদের সমস্যায় ফেলতে বা বিরক্ত করতে পারে না। করলে পুলিশ ব্যবস্থা নেবে।’

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের বিতাড়িত করার দাবি উঠেছে। প্রধানমন্ত্রী ইব্রাহিম বলেন, কিন্তু আগে এর বাস্তবায়ন কঠিন ছিল। কারণ, মিয়ানমার শরণার্থীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

আনোয়ার আরও বলেন, ‘মানুষ বলে, “তাদের ফেরত পাঠান, ফেরত পাঠান”। কিন্তু আমরা তাদের কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের গ্রহণ করতে চাইত না। তাই আমাদের তাদের নির্ধারিত কিছু স্থানে রাখতে হয়েছে।’

প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়কে স্থানীয় আইন মেনে চলার এবং সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ৯:১৮:৫১   ১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ