কেন ভারত নেতৃত্বাধীন জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প?

প্রথম পাতা » আন্তর্জাতিক » কেন ভারত নেতৃত্বাধীন জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প?
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



কেন ভারত নেতৃত্বাধীন জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প?

ভারত নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোট (আইএসএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের জেরে নয়াদিল্লির ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে স্বাক্ষর করেন তিনি। এই আবহে মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশে জানানো হয়, যুক্তরাষ্ট্রকে মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহার কর নিয়েছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে রয়েছে ৩১টি জাতিসংঘ-সম্পর্কিত সংগঠন। এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

এতে বলা হয়, এই সিদ্ধান্ত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শুরু করা ‘আমেরিকা ফার্স্ট’ নীতিরই অংশ। মার্কিন স্বার্থের পরিপন্থী কোনো সংস্থা বা সংগঠনের সঙ্গে না থাকার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। গত জানুয়ারিতে তিনি সকল চুক্তি পর্যালোচনার নির্দেশ দেন।

ট্রাম্প বরাবরই সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির সমালোচক। তিনি জলবায়ু পরিবর্তনকে একাধিকবার প্রতারণা বলে আখ্যা দিয়েছেন এবং কয়লা ও তাপবিদ্যুৎকে মার্কিন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে এগুলোর পক্ষে সওয়াল করেছেন। তার মতে, নবায়নযোগ্য জ্বালানির প্রসার যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী জ্বালানি খাত ও কর্মসংস্থানকে ক্ষতিগ্রস্ত করে।

এই অবস্থানই আন্তর্জাতিক সৌর জোট থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আইএসএ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সৌর শক্তির প্রসারকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক উদ্যোগ- যা ট্রাম্প প্রশাসনের জ্বালানি ও জলবায়ু নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৩   ১২৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের
লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু
ফ্রিজ না থাকায় গাজায় পচছে খাবার ও ওষুধ
দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ

Law News24.com News Archive

আর্কাইভ